অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর কার্যালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

যুগ্ম মহাপরিচালক (অর্থ)

জনাব মোঃ জাকির হোসেন ১ লা জুলাই,১৯৭১ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্তগর্ত ফুলদহ নয়াপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মোঃ আশরাফ হোসেন এবং মাতার নাম মোসাঃ দিলরাজ আরা খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
শিক্ষাজীবনঃ জনাব মোঃ জাকির হোসেন ধানমন্ডি সরকারী বালক উচ্চ বিদ্যালয়,ঢাকা হতে ১৯৮৭ সালে মাধ্যমিক(স্টার মার্ক্স),ঢাকা কলেজ,ঢাকা হতে ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক(স্টার মার্ক্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন । ১৯৯২ সালে তিনি স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে সফলতার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী (১ম শ্রেণী) অর্জন করেন। এছাড়া ২০১১ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পাবলিক পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
চাকুরীজীবনঃ জনাব মোঃ জাকির হোসেন ২২তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডার এর একজন সদস্য হিসেবে ১০ ডিসেম্বর,২০০৩ খ্রি: তারিখে সরকারি চাকুরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট,স্থানীয় ও রাজস্ব অডিট,প্রতিরক্ষা অডিট,পূর্ত অডিটে,এসিএজি(রিপোর্ট) পদে,বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর পিএস হিসাবে,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা,ডাক ও টেলিযোগাযোগ পদে, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস,সিলেট, জয়েন্ট ফাইন্যান্স কন্ট্রোলার,আর্মি,বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত অর্থ উপদেস্টা ও প্রধান হিসাব কর্মকর্তা/সার্বিক,টিএ/পূর্ব, চিফ অডিট অফিসার,মোংলা বন্দর কর্তপক্ষ ইত্যাদি পদে/দপ্তরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চাকুরী জীবনে তিনি পারফরমেন্স অডিট,পাবলিক সেক্টর অডিটিং,ফ্রড অডিট,ডিজেস্টার ম্যানেজমেন্ট অডিট ইত্যাদি বিষয়ে ভারত,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
গত ০২ মার্চ,২০২৫ তারিখে তিনি বাংলাদেশ রেলওয়েতে যুগ্ম মহাপরিচালক (অর্থ) পদের দায়িত্ব গ্রহণ করেন।
এই চাকুরীর পূর্বে তিনি ২০ তম বিসিএস (তথ্য) ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন জেলায় তথ্য অফিসার পদে এবং বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক(বার্তা) পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য,দাপ্তরিক পরিচয়ের বাইরে উনি সরকারী গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত বাংলা সংবাদ পাঠক। এছাড়া অবসরে সাহিত্যচর্চার প্রেক্ষিতে ইতোমধ্যে উনার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

অতিঃ মহাপরিচালক (অর্থ)

রফিকুল বারী খান
অতিঃ মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে
বিস্তারিত

যুগ্ম মহাপরিচালক (অর্থ)

মোঃ জাকির হোসেন
যুগ্ম মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে
বিস্তারিত